রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
আইন-আদালত

পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোরশেদ

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিয়ে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন শেখ মোহাম্মদ মোরশেদ।

পদত্যাগের বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ মোহাম্মদ মোরশেদ। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্র দিয়েছি।’

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে ২০২১ সালের ২৪ জানুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গতকাল সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর দেশত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ক্ষমতায় এসেছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ