রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আইন-আদালত

নোয়াখালীতে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের ৮ নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ২৪ ঘন্টায় জেলার সদর,কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করে দলটি।

বুধবার (৩১ জুলাই) রাত সােড়ে ৯টার দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার নেতাকর্মিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম, বেগমগঞ্জের সোনাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরের নবী, নোয়াখালী পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের জামায়াত কর্মি শাহেদ।

জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার বলেন, এর আগে গত ২৮ জুলাই ঢাকা থেকে চাটখিল পৌর জামায়াতের সেক্রেটারি সাফায়াত হোসেন ও ২৯ জুলাই দিবাগত রাতে সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মো.সাহাব উদ্দিন কে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলে ফোন রিসিভ করেন তার গ্যানমান। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ