শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আইন-আদালত

১০ জনকে বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিল সুপ্রিম কোর্ট প্রশাসন

কর্পোরেট সংবাদ ডেস্ক : সহকারী বেঞ্চ অফিসার থেকে ১০ জনকে হাইকোর্টের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশে তাদের পদোন্নতি দিয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) তা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ১০ জন হলেন- মো. শহিদুল ইসলাম, মো. হক, মুহা. বেলাল হোসাইন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আজিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওবাইদুল হাসান খান, মো. জাকির হোসাইন, সহকারী বেঞ্চ অফিসার মো. মেহেদী হাসান ও আব্দুল খালেক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের ১০ জন সহকারী বেঞ্চ অফিসারকে ২০১৫ এর (৮ম গ্রেড) বেতন স্কেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দেয়া হলো।

পদোন্নতিপূর্বক এই পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিযয়োগ বিধি, ১৯৮৭- এর -৬ (১) (খ) এ বর্ণিত বিধানাবলী প্রযোজ্য হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ