রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আইন-আদালত

শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের কোনাগাও এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী রকিব উদ্দিন খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ভোরে ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশরাফাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামি আব্দুল খলিল এবং ৪নং আসামি আব্দুল বাতির ওরফে বাতিনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, ‘হত্যাকাণ্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। তাৎক্ষণিক (শ্রীমঙ্গল কমলগঞ্জ) সার্কেল এএসপি, থানার ওসিসহ আসামিদের গ্রেপ্তারে কাজ শুরু করি। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আজ বুধবার ঢাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকী আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

শ্রীমঙ্গল থানা সুত্রের বরাতে জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলাধীন জনৈক আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব নিহত হন, এসময় আরও দুইজন গুরুতর আহত হন।

সকালে জমিতে ট্রাক্টর নিয়ে গেলে গ্রেপ্তারকৃত খলিল মিয়া ও তার লোকজন আজিম উদ্দিনের ছোট ছেলে শিক্ষানবিশ আইনজীবী রকিবের বুকে টেঁটা দিয়ে আঘাত করেন। একই ভাবে অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তাঁদের শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ