মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

আদালত প্রাঙ্গণে আসামির মাথা ফাটাল বাদী! আটক ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাইদুল ইসলাম মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছেন আসামী ফারুক আহমদকে। পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামীর ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বড়লেখা থানার ওসিকে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটেছে।

আদালত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের সাইদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষ আলাউদ্দিন, আজিজুর রহমান, জুবের আহমদ, রাজু আহমদ, ফারুক আহমদ প্রমুখকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার ধার্য তারিখে বাদি-বিবাদী বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা দরখাস্ত জমা দিয়ে আদালত প্রাঙ্গণে মামলার ডাক আসা পর্যন্ত অপেক্ষাকালিন পাশের হোটেলের সম্মুখে দাঁড়িয়ে চা পান করছিলেন আসামী ফারুক আহমদ। এসময় বাদী সাইদুল ইসলাম স্বাক্ষীদের নিয়ে মামলা মিমাংসার চাপপ্রয়োগ করেন। এতে ফারুক আহমদ নাকোচ করায় হাতের কাপ কেড়ে নিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে তার রক্তাক্ত জখম হয়। ফারুক আহমদকে বাঁচাতে গিয়ে অপর আসামী তার ভাই আলাউদ্দিন বাদী সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এঘটনায় আদালত পুলিশ বাদী সাইদুল ইসলাম ও আসামী আলাউদ্দিনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

আদালত পুলিশের জিআরও পিযুষ কান্তি দাস জানান, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় বিজ্ঞ আদালত থানার ওসি’কে আটক সাইদুল ইসলাম ও আলাউদ্দিনের বিরুদ্ধে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ