সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

নোয়াখালীতে গাঁজা-অ্যালকোহল সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজা প্রাপ্তরা হলেন- সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের বড় মিয়া বাড়ির মৃত আবুল কালামের ছেলে আবু হাসান মোহাম্মদ মাসুম ওরফে ফরহাদ (৫০) ও বানাবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে মো. মোরসালিন হাসান ওরফে রাফিদ (২৪)।

বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উপরিদর্শক) তাজবীর আহাম্মদ। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার উত্তর ফকিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রকাশ্যে অ্যালকোহল ও গাঁজা সেবনের করায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর আসামিদের দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। একই সাথে উভয় আসামিকে একশত টাকা করে অর্থদন্ড করে।

উপরিদর্শক তাজবীর আহাম্মদ বলেন,অপরাধ স্বীকার করায় দুই আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ