রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
আইন-আদালত

নির্মাণাধীন বাড়ির দেয়ালে পা হারানো শিশু রাসেলের ক্ষতিপূরণ চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর ডেমরার কোনাপাড়ায় দেয়ালচাপায় শিশু রাসেলের পা হারানোর ঘটনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার (৭ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানির কথা রয়েছে।

রিটের শুনানিতে স্ট্রেচারে করে শিশু রাসেলকে হাইকোর্টে নিয়ে আসা হয়।

গত ১১ মে কোনাপাড়ার আবদুল বারেক মজুমদার সড়কে মাটি কাটার মেশিনের (ভেকু) ধাক্কায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে টুটল (৪৫) নামের এক পথচারীর মারা যান। এ সময় রাসেল (৯) গুরুতর আহত হয়।

এ ঘটনায় হওয়া মামলার বিবরণ থেকে জানা যায়, ওই এলাকার ২৪৭/২ হোল্ডিং এর বাউন্ডারির ভেতর থেকে একটি ভেকু কাজ করছিল। সে সময় ওই পথ দিয়ে শিশু রাসেল ও টুটুল হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিকট শব্দ করে একটি দেয়াল ভেঙে পড়ে। এতে দুজন চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান টুটুল। দেয়াল চাপায় শিশু রাসেলের কোমর পর্যন্ত থেঁতলে যায়। ঢামেকে নিয়ে আসার পর রাসেলের এক পা কেটে ফেলা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ