রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
আইন-আদালত

ধুনটে আশ্রয়ণের ঘর বিক্রি মামলায় এক নারী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ-২ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে অন্যের কাছে বিক্রির অভিযোগে করা মামলায় সাবিত্রি রাণী (৪৭) নামে এক নারী সুবিধাভোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাবিত্রি রাণী উপজেলার বানিয়াজান গ্রামের ফনিন্দ্র কুমারের স্ত্রী। এর আগে শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০২০-২১ অর্থবছরে উপজেলার রঘুনাথপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের ঘর নিজের নামে বরাদ্দ নিয়ে বিধিবর্হিভূতভাবে অন্যের কাছে বিক্রি করেছেন।

শনিবার (৬ জুলাই) বিকেলের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর সত্যিকারের ভূমিহীনদের না দিয়ে স্বাবলম্বী ও স্বচ্ছল পরিবারকে দেওয়া হয়েছে। ভূমিহীন নয় এমন অনেকেই টাকার বিনিময়ে ঘর বরাদ্দ পেয়েছেন। কেউ কেউ আবার ঘর বরাদ্দ নিয়ে বাড়তি দামে অন্যের কাছে বিক্রি করেছেন। অনেকে আবার বরাদ্দ নেওয়া ঘরে থাকেন। আশ্রায়ণের এসব ঘরে তালা ঝুলছে।

এ বিষয়ে ১২ জুন দৈনিক করতোয়ার প্রকাশিত সচিত্র প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদন্তে প্রমাণিত হয়েছে। ফলে এ ঘটনায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মাহমুদুল হাসান বাদি হয়ে সাবিত্রি রানীসহ ৩ সুবিধাভোগীর বিরুদ্ধে ২ জুলাই রাতে থানায় মামলা দায়ের করেন।

এই মামলার অন্য আসামিরা হলেন, উপজেলার শিমুলবাড়ি গ্রামের মুনছের আলীর স্ত্রী বানু খাতুন (৪৫), রামকৃষ্ণপুর গ্রামের আলতাব মন্ডলের স্ত্রী জহুরা খাতুন (৪৮)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে। এ মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

সর্বশেষ পাওয়া সংবাদ