রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
আইন-আদালত

সিংগাইরে বন্ধুকে হত্যার দায়ে আরেক বন্ধুর মৃত্যুদণ্ড

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামীর উপস্থিতে এই রায় প্রদান করেন।

দন্ডিত ইমরান বিশু সিংগাইর উপজেলার চর গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। অপরদিকে নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি ছাপাখানায় চাকুরী করতেন। দন্ডিত ইমরান হোসেন ও উত্তম আকাশ আলিফ বন্ধু ছিলেন।

এজহারপত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে আড্ডা দেওয়ার সময় উত্তম আকাশ আলিফের সাথে ইমরান বিশুর সাথে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির জেরে ইমরান বিশু তার প্যান্টের বেল্ড খুলে উত্তম আকাশ আলিফের গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিংগাইরের চরগোলড়া চকের ভিতর থেকে উত্তম আকাশ আলিফের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। ওই দিন সন্ধায় সিংগাইর থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামী করে মামলা করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী ইমরান হোসেনকে অভিযুক্ত করে এসআই আনোয়ার হোসেন ২০২০ সালের ৬ জুন আদালতে চার্শিট (অভিযোগপত্র) দাখিল করেন। এরপর পুলিশ ইমরান হোসেনকে গ্রেফতার করেন। মামলায় ১৮জনের স্বাক্ষগ্রহণের পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রামাণিত হওয়ায় বিচারক অভিযুক্ত ইমরান বিশুর মৃত্যুদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

রাস্ট্রপক্ষের আইনজীবী পিপি মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিলের কথা জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ