রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
আইন-আদালত

আমের ক্যারেটে ফেন্সিডিল বিক্রির সময় মাদক ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে আমের ক্যারেটে ফেন্সিডিল (ফেনসিগ্রীপ) বিক্রির সময় মোঃ হোসেন মিয়া (২২) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৮ বোতল ফেনসিগ্রীপ। গ্রেফতারকৃত হোসেন মিয়া উপজেলার আজিমপুর গ্রামের মোঃ আফতাব ফকিরের ছেল।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। এর আগে গতকাল বুধবার দুপুরে সিংগাইর বাজারের শহীদ মার্কেটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মোঃ জিয়ারুল ইসলাম জানান, সিংগাইর বাজারে শহীদ মার্কেটের পাশে আমের ক্যারেটে ফেনসিগ্রীপ বিক্রি হচ্ছিল এমন খবরের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলেও হোসেন মিয়াকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়। সেই সঙ্গে গ্রেফতারকৃতর হেফাজতে থাকা ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

ওসি আরো জানান গ্রেফতারকৃত হোসেন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ