সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
আইন-আদালত

শার্শায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ইয়াবা মামলায় যশোরের শার্শার দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো শার্শার কালিয়ানী গ্রামের আতাউল হক আতালের ছেলে হাসান ও মৃত করিম বক্সের ছেলে আব্দুল হামিদ। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এক রায়ে এ আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২০ মে শার্শা থানা পুলিশ কালিয়ানী গ্রামে অভিযান চালায়। এসময় জনৈক কবির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে হাসান ও হামিদকে আটক এবং তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শেখ সুজাত আলী শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৫ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ