রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ ৩ মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে প্রবাসীর মৃত্যু বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফিলোন পোলট্রি এন্ড ফিস ফিডের চুক্তি ২২তম সিএ সমাবর্তন অনুষ্ঠিত
আইন-আদালত

মৌলভীবাজারে দুই কেজি গাঁজাসহ আটক ১

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ কামাল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার সময় এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের পাশে ঢাকা-সিলেট রোডে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আটককৃত ব্যক্তির হাতে থাকা একটি কাপড়ের ব্যাগের ভেতর থেকে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি কামাল হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার গোলাপনগর (ডান চাঁনপুর) গ্রামের শামসুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মাদক আইনে ৫ টি মামলা রয়েছে। গতকালের ২ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

৩ মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে প্রবাসীর মৃত্যু

বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফিলোন পোলট্রি এন্ড ফিস ফিডের চুক্তি

২২তম সিএ সমাবর্তন অনুষ্ঠিত