রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ ৩ মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে প্রবাসীর মৃত্যু বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফিলোন পোলট্রি এন্ড ফিস ফিডের চুক্তি
আইন-আদালত

সিরাজগঞ্জে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-১২।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে নাটোর জেলার সিংড়া থানার শেরকোল আগপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার কোরবান আলী হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-১২।

গ্রেফতারকৃত আসামিরা হোলো চৌহালী থানার ওমরপুর (হাপানিয়া) গ্রামের মৃত জনাব আলীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৬২), মোঃ আব্দুল রাজ্জাকের স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন (৫৫) ও মোঃ আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ আল কামা (১৮)।

২৮ জুন (শুক্রবার) দুপুরে সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহের জেরে গত ১৯ জুন গ্রেফতারকৃত আসামিগণসহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে কোরবান আলীকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। পরে কোরবান আলীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাঙ্গাইলে ভর্তি করায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন কোরবান আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে কোরবান আলীর ভাতিজা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।’

গ্রেফতারকৃত আসামিগণকে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।’

Imported from WordPress: image-73.png

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

৩ মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে প্রবাসীর মৃত্যু

বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফিলোন পোলট্রি এন্ড ফিস ফিডের চুক্তি