রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
আইন-আদালত

চোরাচালানের সোনা বহনকারী সুমন হত্যা মামলা ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের চোরাচালানের সোনা বহনকারী ওমর ফারুক সুমন হত্যার আলোচিত মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে অভিযুক্তরা হলেন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের কামাল হোসেন ও বিল্লাল হোসেন, চঞ্চল হোসেন, রাব্বি বিশ্বাস, রঘুনাথপুর গ্রামের হোসেন আলী, উত্তর কাগজপুকুর গ্রামের জহিরুল, সাদিপুর স্কুলপাড়ার ইজাজ রহমান, ইস্রাফিল হোসেন, শার্শার শালকোনা গ্রামের তরিকুল ইসলাম, পলাশ হোসেন, বাপ্পরাজ কটা, স্বপন মিয়া, স্বরুপদহ গ্রামের সফিউদ্দিন সাইফ ওরফে সোহেল রানা ও কুমিল্লার চান্দিনা থানার আলিকামুড়া (দাসেরা বাড়ি) গ্রামের ডালিম কুমার দাস।

আসামিদের মধ্যে বিল্লাল হোসেন, চঞ্চল হোসেন, রাব্বি বিশ্বাস, হোসেন আলী, জহিরুল, পলাশ হোসেন ও সোহেল রানাকে পলাতক এবং অন্যদের আটক দেখানো হয়েছে। এছাড়া চার্জশিটে ঢাকার অঞ্জন নিয়োগী ও রিয়াজকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন আদালতে এই চার্জশিট দাখিল করেছেন। এছাড়া, চার্জশিটে ওই মামলায় আটক দুইজনের অব্যাহতির আবেদন জানানো হয়েছে।
মামলা ও ডিবি পুলিশের তদন্ত সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক সুমন শার্শা উপজেলার টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি সোহেল রানা সিন্ডিকেটের হয়ে অর্থের বিনিময়ে বহনকারী হিসেবে ভারতে সোনা পাচারে সহায়তা করতেন। ওই সিন্ডিকেটের পাচারের ৩৪টি সোনার বার আত্মসাতের অভিযোগে অভিযুক্তরা ২০২৩ সালের নভেম্বর মাসের প্রথম দিকে ওমর ফারুক সুমনকে ধরে বেনাপোলে এনে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে হত্যা করেন। এরপর তার মরদেহ মাগুরায় নিয়ে সড়কের পাশে ফেলে দেওয়া হয়।

একই বছরের ১৬ নভেম্বর দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর নামক স্থানে ঝিনাইদহ সড়কের একটি ঝোপের ভেতর থেকে ওমর ফারুক সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত