রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
আইন-আদালত

কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে পালিয়ে গিয়েও তাদের শেষ রক্ষ হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

কারাগার থেকে পালানো ফাঁসির আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম মঞ্জু (৬৮), মো. আমির হামজা (৪১), মো. জাকারিয়া (৩৪) ও মো. ফরিদ শেখ (৩০)।

এদিকে, এ ঘটনার পর আজ সকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার জেলখানা পরিদর্শন করেন। পালিয়ে যাওয়া ৪ জনকে গ্রেপ্তারের পর তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার নিজ কার্যালয়ে ব্রিফিং করছেন। সুদীপ কুমার বলেন, গতকাল রাত আনুমানিক ৩.৫৫ মিনিটে আমরা তাদের পালিয়ে যাওয়ার খবর জানতে পারি। এ ঘটনা আমরা জানার পরপরই তাদের ধরতে আমাদের ফোর্সগুলো নির্দেশনা প্রদান করি। নির্দেশনা অনুযায়ী তারা কারাগারের আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ধরতে সক্ষম হয়েছে।

জানা যায়, পালিয়ে যাওয়া এ চারজনই বিভিন্ন ঘটনায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামি। নজরুল ইসলাম মঞ্জুর বাড়ি কুড়িগ্রামে, ফরিদ শেখ ও জাকারিয়ার বাড়ি বগুড়ায় আর আমির হামজার বাড়ি নরসিংদীতে। তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে।

পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, যেহেতু তারা কারাগার থেকে পালিয়েছেন, সেক্ষেত্রে তাদের সবার বিরুদ্ধে একটি মামলা হবে। মামলার পর তাদের সবাইকে আদালতের মাধ্যমে আবার কারাগারে প্রেরণ করা হবে।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত