রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আইন-আদালত

নড়াইলে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবাকে জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ জুন) দুপুরে কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিলডাংগা গ্রামে পেড়লি ক্যাম্পের আই সি আজিজুর রহমানের সহযোগিতায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় (দীপন) এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জামরিলডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৫) কে বিয়ে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে বিকেলে বিয়ে বাড়িতে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পেড়লি ক্যাম্পের ইনচার্জ আই সি আজিজুর রহমান অভিযান চালিয়ে বিবাহ বন্ধ করা হয়। বাল্যা বিবাহ আয়োজন করায় ওই ছাত্রীর পিতা হাসান খন্দকার (৪০)কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পেড়লি ক্যাম্পের ইনচার্জ আই সি আজিজুর রহমান জানান, জামরিলডাংগা গ্রামে মেয়ের বিবাহ বাড়ি থেকে মেয়ের বাবা ও চাচাকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার মেয়ের বাবাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন ও আটকৃত দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় (দীপন) বলেন, ওই মেয়ের বাবা ও চাচা এ বিয়েতে সহযোগিতা করায় তাদেরকে জরিমানা করাসহ মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এ মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ