মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

ছুড়িকাঘাতে দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির খুনী গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক বেওয়ারিশ মরদেহ দাফনকারী উদীয়মান সমাজসেবক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণ এর জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া সংবাদ অনলাইন মিডিয়ার সাংবাদিক আশিকুর রহমান আশিক (২৭) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

গত সোমবার বিকাল সাড়ে ৫টায় জেলার সদরের দক্ষিন মৌড়াইল অবকাশ ভবন সংলগ্ন রেজা-ই-রাব্বি ফারুকী পার্কের সামনে এ হত্যা ঘটনা ঘটে। নিহত আশিক শহরতলীর মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের পুত্র। সে বাতিঘর নামক স্থানীয় একটি মানব সেবা সংগঠণের একনিষ্ঠ কর্মী। হত্যা ঘটনার দুই ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত রায়হান (২৫) কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি মোঃ এমরানুল ইসলামের বিচক্ষণ নির্দেশেনায় ২ ঘন্টার মধ্যে সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান পৌর এলাকার ভাদুঘর গ্রামের শিরু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি রায়হানের কাছ থেকে জব্দ করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই আব্দুল মোতালেব প্রধান অভিযুক্ত রায়হান’কে গ্রেপ্তারের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশিকের সহকর্মীরা জানায়, প্রায় ৩ সপ্তাহ আগে একজন রোগীকে রক্ত দেয়া নিয়ে আশিকের সাথে রায়হানের পূর্ব বিরোধ ছিল। সোমবার বিকেলে শহরের অবকাশ সংলগ্ন ফারুকী পার্কে বাতিঘর নামক একটি মানবিক সংগঠণের সভা ছিল। সংগঠণের সদস্য আশিকও সেই সভায় উপস্থিত ছিল। সভা শেষে ফারুকী পার্ক থেকে বের হয়ে ব্যাটারি চালিত ইজি বাইকে উঠলে ভাদুঘর এলাকার রায়হানের নেতৃত্বে ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইক ঘেরাও দিয়ে আটকে অতর্কিত ভাবে আশিকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন আশিকের সঙ্গে থাকা বন্ধুরা তাকে গুরুতর আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ঘটনার পর পর সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে ঘাতক রায়হানকে ছুরিসহ গ্রেপ্তার করেছে। সে ভাদুঘর এলাকার শিরু মিয়ার ছেলে।

এদিকে, আশিকের এহেন মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার সহকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ তাকে এক নজর দেখতে ছুটে যায়। এ সময় পুরো হাসপাতাল চত্বর শোকের মাতমে কান্নার রোলে পরিণত হয় হাসপাতাল প্রাঙ্গন জুড়ে। আজ মঙ্গলবার এই সংবাদ প্রেরণ করা পর্যন্ত গ্রেপ্তারকৃত রায়হান সদর মডেল থানা হেফাজতে ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ