মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

তিন মোবাইল ফোন কোম্পানিকে পাওনা পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’কে তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে কতদিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।

অ্যাটর্নি জেনারেল বলছেন, রায়ের কপি পাওয়ার পর টাকা আদায় শুরু করবে বিটিআরসি।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

আরও পড়ুন:

কারামুক্ত মির্জা ফখরুল ও আব্বাস

বেনাপোলে পলাতক ৯ আসামী গ্রেফতার, বিদেশী মদ উদ্ধার

হাতিরঝিলে স্থাপনা নিষিদ্ধ : আপিলের অনুমতি পেল রাজউক

সর্বশেষ পাওয়া সংবাদ