সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
advertisement
আইন-আদালত

দুদকের মামলায় কারাগারে টেকনাফের ইউপি চেয়ারম্যান খোকন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দুদকের মামলায় আদালতের নির্দেশে কারাগারে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউপি চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে (৩৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন।

আমজাদ হোসেনের গ্রামের বাড়ি টেকনাফের বাহারছড়া শীলখালী শামলাপুর পুরান পাড়ার এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ ইসলাম।

কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু।

তিনি বলেন, দুদকের চার্জশিটভুক্ত আসামি আমজাদ চেয়ারম্যান আজ (সোমবার) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় আমজাদ হোসেন খোকন, তার স্ত্রীর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে সম্পদ বিবরণী ফরম ইস্যু করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ ২১ দিনের মধ্যে তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেয়। ২২ সেপ্টেম্বর নোটিশটি গ্রহণ করে নির্ধারিত তারিখের মধ্যে সম্পদ বিবরণী জমা দেননি আমজাদ। এটি দুদক আইনের ২০০৪ সালের ২৬(২) ধারায় অপরাধ বলে গণ্য হয়।

পরবর্তীতে ২০২১ সালের ২৪ মার্চ দুদক চট্টগ্রামের তৎকালীন উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি প্রথমে শরীফ উদ্দিন ও পরবর্তীতে দুদক কক্সবাজার জেলা কার্যালয়ের মো. নাছরুল্লাহ হোসাইন তদন্ত করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর আমজাদ হোসেন খোকনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ