রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
আইন-আদালত

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়।

গ্ৰেফতারকৃতরা হলেন- সুখদেব খোকা এবং মোঃ মোরছালিন নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি।

গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) রাতে এএসআই মুক্তার মিয়াসহ শ্রীমঙ্গল থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ভাড়াউড়া চা বাগান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

আসামিদ্বয় শ্রীমঙ্গল থানার ২০১৭ সালের একটি মামলায় ১ বছর ১ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানা পুলিশের ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটক হবার বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের আজ শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ