মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত ‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার–এশিয়া’ অ্যাওয়ার্ড জিতলো আইপিডিসি টানা পঞ্চমবার আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন এসএসসিতে প্রতি বোর্ডের সেরা ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ইবনে সিনার ৪২তম এজিএম অনুষ্ঠিত, ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ৯ দফা পতনের পর বাড়ল স্বর্ণের দাম
advertisement
আইন-আদালত

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: র‌্যাব-১৫ সদস্যরা টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে।

ইয়াবাসহ ধৃত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী গ্রামের ছৈয়দ হোছনের পুত্র ছৈয়দুল ইসলাম।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ৬ জানুয়ারী বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সৈয়দুল ইসলাম (১৯) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

image-44

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের পরিচয় সৈয়দুল ইসলাম (১৯), পিতা-ছৈয়দ হোসন, মাতা-দিলতাজ বেগম, গ্রাম-উলুচামরী, কোনারপাড়া ৬ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করার উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগসহ সমর্পণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ