মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত ‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার–এশিয়া’ অ্যাওয়ার্ড জিতলো আইপিডিসি টানা পঞ্চমবার আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন এসএসসিতে প্রতি বোর্ডের সেরা ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ইবনে সিনার ৪২তম এজিএম অনুষ্ঠিত, ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ৯ দফা পতনের পর বাড়ল স্বর্ণের দাম
advertisement
আইন-আদালত

জুড়ীতে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে পর্নোগ্রাফি মামলায় আব্দুস সালাম (৪২) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাঁকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়। আব্দুস সালামের বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আব্দুস সালামের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের মে মাসে ওই নারীর যুক্তরাষ্ট্রপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের পর সালাম ওই নারীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি তৈরি করে তাতে তাঁর আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। এ ব্যাপারে ওই নারীর ভাই বাদী হয়ে আব্দুস সালামের বিরুদ্ধে গত ২২ মে মৌলভীবাজারে আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত আবেদনটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ডের জন্য জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর থানায় এ ব্যাপারে পর্নোগ্রাফি আইনে মামলা হয়।

আওয়ামী লীগের দলের উপজেলা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ তদন্ত শেষে ৬ নভেম্বর পুলিশ এ মামলায় সালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সম্প্রতি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে অভিযান চালিয়ে সালামকে গ্রেপ্তার করে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন আজ দুপুরের পর জানান, সালাম দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, সালামকে গ্রেপ্তারের বিষয়টি তাঁরা শুনেছেন। দলের উপজেলা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ