সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ইউসিবি ইনভেস্টমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ঢেলে পান করায় দুই শিশুর মৃত্যু বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত
advertisement
আইন-আদালত

টেকনাফে অপহরণ মামলার আসামী গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং থেকে অপহরণসহ ধর্ষণ মামলার আসামি মো. ওমর ফারুককে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বুধবার বিকালে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে অপহরণসহ ধর্ষণ মামলার আসামি হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড আন্দারিছড়ার মো. খুরশেদ আলমের ছেলে ওমর ফারুককে (২৩) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. ওমর ফারুকের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ