বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

মাদারীপুরে ২০ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ২০ জনের নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের মালিককে আসামি করে মামলা করেছে শিবচর হাইওয়ে পুলিশ। রোববার (১৯ মার্চ) দিনগত রাত ২টার দিকে হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত দাস মামলাটি করেন।

সোমবার (২০ মার্চ) শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

এর আগে, বাস দুর্ঘটনার সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, যাত্রীবাহী বাস দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লক কুমার হাজরাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, এই কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণসহ বিস্তারিত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, নিহতের মরদেহ প্রথমে রাখা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিচয় শানক্তের পর বুঝিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। আর নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেয় জেলা প্রশাসন।

উল্লেখ্য, রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন। পরে মৃত্যু হয় ছয়জনের।

আহতের সংখ্যা ৩০ জনের বেশি। এদের মধ্যে ২৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত ১৫ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন:

‘ছেলেকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকছিলাম’

মাছের ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ

সর্বশেষ পাওয়া সংবাদ