শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: - ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সূচকের বড় উত্থানে লেনদেন শেষ সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী
আইন-আদালত

নারায়ণগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ৫০ কেজি গাঁজাসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩)।

শনিবার (১৮ মার্চ)বিকেলে ৫টা ৫গ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ বুলু মিয়া (৪০) এবং তার সহযোগী মোঃ সেলিম বেপারীকে (৫০) গ্রেফতার করে র‌্যাব-৩।

এসময় তাদের হেফাজত হতে ৫০ কেজি গাঁজা, ১ টি প্রাইভেট কার, ২ টি মোবাইলফোন এবং নগদ ৬,০১০/- টাকা জব্দসহ করা হয়।

রোববার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। উক্ত মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। এছাড়াও ধৃত আসামীদের মাদক ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী