বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

কক্সবাজারে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে হত্যা মামলায় একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মো: আনাছ (২০) নামের এক কিশোরকে হত্যার দায়ে সোহেল নামক একজন আসামীকে আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং একইসাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমৃত্যু সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নুরুল কবিরের পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা।

আরও পড়ুন:

সব আদালত থেকে ঐতিহাসিক দলিলপত্রের তথ্য চেয়েছে সুপ্রিমকোর্ট

সর্বশেষ পাওয়া সংবাদ