মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
আইন-আদালত

১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সালে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৮ বছর যাবৎ পলাতক আসামী মোঃ আরিফ হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী বাজার এলাকা হতে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় দায়েরকৃত ২০০৫ সালের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৮ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-৩।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় ২০০৫ সালের ০১ টি ধর্ষণ মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৯ সালে বিজ্ঞ আদালত ধৃত আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ