বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসার দায়ে এক মাদককারবারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

মামলাসূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনের ভাড়া বাড়ি থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।
৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ