বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং গ্রুপের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের মূলহোতা সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের ০৪(চার) সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫, রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ০৯ টা ১০ ঘটিকা সময় জেলার সদর থানাধীন নয়াগোলা হাট (কল্যানপুর) গ্রামের বাবুল হাজীর চাতালের পশ্চিম পাশের ধান সিদ্ধ করা চেম্বারের নীচে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোঃ রায়হান আলী (২৮), কল্যাণ পাড়া গ্রামের জাক্কার আলীর ছেলে মোঃ নাহিদ হাসান (২৬), লাখেরাজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ রাতুল ইসলাম(২০), কল্যাণপুর গ্রামের সেলিম শেখের ছেলে মোঃ ফজর শেখ(১৯)।

তাদের নিকট থেকে ১টি ক্ষুর, ১টি প্লাষ্টিকের হাতলযুক্ত ফোল্ডিং চাকু, ২ পুরিয়া কাগজে মোড়ানো গাঁজা যার ওজন ২ গ্রাম, ২টি গাঁজা সেবনের কলকি, ২টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চুরি ছিনতাই সহ বিভিন্ন কুকর্ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাদের চিহ্নিত করে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ