বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

মাওলানা নূর ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান ২ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চাঞ্চল্যকর ভোলা জেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর এলাকায় মাওলানা নূর ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী মোঃ আবু তাহের মাঝি (৫১) এবং মোছাঃ কুলসুম বেগম (৪২)’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা হতে চাঞ্চল্যকর ভোলা জেলার শশীভ‚ষণ থানাধীন এওয়াজপুর এলাকায় মাওলানা নূর ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী ১। মোঃ আবু তাহের মাঝি(৫১), পিতা-মৃত ইয়াছিন জমাদার এবং ২। মোছাঃ কুলসুম বেগম (৪২), স্বামী-মোঃ আবু তাহের মাঝি, উভয় সাং-এওয়াজপুর, ৪নং-ওয়ার্ড (ইয়াছিন জমাদার বাড়ী), থানা-শশীভুষণ, জেলা-ভোলাদ্বয়কে ২৩/০২/২০২৩ তারিখ ২২৪৫ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি মোঃ আবু তাহের মাঝির সাথে তার ভাতিজা ভিকটিম মাওলানা নূর ইসলামের পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরেই গত ১৪ অক্টোবর ২০২২ তারিখ ধৃত আসামিরা ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৫/১০/২০২২ তারিখ ভোলা জেলার শশীভ‚ষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই ধৃত আসামিরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ