বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

পুরানা পল্টন হতে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরানা পল্টন এলাকা হতে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর নামে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ রুহুল কুদ্দুস (৩৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর নামে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ রুহুল কুদ্দুস (৩৯), পিতা মৃত-ফজলল করিম, সাং-রতনদিয়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর’কে ২৩/০২/২০২৩ তারিখ রাত ২২৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী এবং তার চক্রের অপরাপর সদস্যদের জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্তে¡ও তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া বেকার যুবকদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে ভ‚য়া ভিসায় মালয়েশিয়ায় প্রেরণ করে। মালয়েশিয়ায় অবস্থানরত তাদের আরও সহযোগীদের মাধ্যমে ভিকটিমদেরকে বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে একটি রুমে আটকে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের পরিবারের নিকট হতে মুক্তিপণ আদায় করে থাকে। এভাবে উক্ত চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারন লোকজনকে প্রলোভন দেখিয়ে মানবপাচারের মতো জঘন্য অপরাধ করে আসছে। এসকল ঘৃণ্য অপরাধী চক্রের বিরুদ্ধে র‌্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ