রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
আইন-আদালত

গাজীপুরে ট্রিপল মার্ডার মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার সদর এলাকা হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটির আলোচিত ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুব্রত কুমার পল্টুকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে গাজীপুর জেলার সদর এলাকা হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটির আলোচিত ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুব্রত কুমার পল্টু (৩৫) কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার এফআইআর নং-৪/৪৬১, তারিখ-০৪/১০/২০১৮, ধারা- ১৪৩/৩৪২/৩০২/৩২৬/৩৪/৩৮০/৪২৭/৪৪৮/৪৩৫ পেনাল কোড-১৮৬০ এর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। উক্ত রায়ে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ