বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

কক্সবাজারে আট ইয়াবা কারবারির ১০ বছর কারাদণ্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় আটজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন জেলা দায়রা ও জজ আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মো. রফিক, মো. কালু মাঝি, মো. রফিক, মো. হাসান, মো. হাসমত আলী, মো. নুরুল আলম আনোয়ারী, মো. নাসির, মো. মজিবুল ইসলাম।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ’২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীর গভীর সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবাসহ আটজনকে আটক করে র‌্যাবের একটি দল। র‌্যাব-৭-এর নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর বাদী হয়ে আটক আটজন ও পলাতক একজনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১০ মার্চ পুলিশের দায়ের করা অভিযোগপত্রটি আদালত গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন। অভিযোগপত্রে পলাতক মো. ইউসুফকে বাদ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় প্রদান করা হয়। রায় প্রদানকালে ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ