বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

আশুলিয়ায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ২০০৭ সালে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিনাজুলকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা হতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিনাজুল(৩৫)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় ২০০৭ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ