বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার ১৬

মোহাম্মদ রিদুয়ান, হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়। শুক্রবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ঘটনায় জড়িত থাকার সন্দেহ কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানিয়েছে এপিবিএন।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফারুক আহমেদের ছেলে মোস্তাক (৩৫), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সোনা আহম্মদ (৩৪), শুক্কু মাঝির ছেলে মোহাম্মদ ছলিম (১৯), মৃত সাকের আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৫), মৃত আবু তালেবের ছেলে হোসেন জোহর (২২), টেকনাফের শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হকের আলী জোহার (২৮), মাহামুদুর রহমানের ছেলে মো. ইউসুফ (২৭), আলী হোছনের ছেলে মো. আমির হাকিম (৪০), মৃত অসিউর রহমানের ছেলে মোহাম্মদ শফি (৩২), সমছুর আলমের ছেলে আনোয়ার শাহ (১৮), মৃত ফিরোজ আহমেদের ছেলে কামাল হোসেন (৩১), মৃত আবুল কাশিমের ছেলে মো. আলী জোহর (৪২), আব্দুল সমদের ছেলে মো. হারুন (২৩), মৃত আমির হাকিমের ছেলে মো. সলিম (৩০), মৃত আশু জামার ছেলে মো. রফিক (৩০) ও মৃত শুক্কুরের ছেলে সাইফুল আলম (৪০)।

এদের মধ্যে ১২ জন এজাহার নামীয় আসামি। বাকি চারজন সন্দেহভাজন আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

সর্বশেষ পাওয়া সংবাদ