বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

ক্রোয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে ক্রোয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের মূলহোতা একেএম মাহফুজুর রহমানকে রাজধানীর মতিঝিল এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ক্রোয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের মূলহোতা একেএম মাহফুজুর রহমান (৪৮)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক বলেন, ধৃত আসামীদের জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্তে¡ও তারা ভিকটিমদের ক্রোয়েশিয়ায় উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও উক্ত চক্র ক্রোয়েশিয়ায় পাঠানোর জন্য তারা ভিকটিমকে টুরিষ্ট ভিসায় ভারতে প্রেরণ করে। ভারতে তাদের একটি রুমে আটকে রেখে ভিকটিমের পরিবারের নিকট হতে লক্ষ লক্ষ টাকা দাবী করে। তাদের চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর ভিকটিমকে ভারতের কোন একটি স্থানে রেখে উক্ত চক্র ভিকটিম ও তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবে উক্ত চক্র দেশের বিভিন্ন এলাকার সাধারন লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছে। তারা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। এসকল অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ