বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

মুন্সিগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদকে (৭০) গ্রেফতার করে র‌্যাব-৩।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১৯৯৯ সালে ০১টি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। ২০১২ সালে বিজ্ঞ আদালত কতৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

যাত্রাবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী

খিলগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

সর্বশেষ পাওয়া সংবাদ