বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় ফেঁসে গেল বাদী

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করে ফেঁসে গেলেন বাদী কবির আহমদ।

দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে পূর্বশত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয় মর্মে প্রমাণ পাওয়ায় গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বাদীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

অভিযুক্ত কবির আহমদ উপজেলার সায়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, অভিযুক্ত কবির আহমদের ভাই তানভীর রানা ফয়েজসহ তারা ১১ বন্ধু ২০১৮ ইং সালের ২৪ ডিসেম্বর চারটি মোটরসাইকেল চড়ে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। ফেরার পথে বেপরোয়া গতির কারণে তানভীর রানা ফয়েজসহ তিনজন থাকা মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হত্যাচেষ্টার ঘটনা সাজিয়ে কবির আহমদ প্রতিপক্ষের জুয়েল আহমদসহ তার স্বজনদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করেন।

পুলিশের তদন্তে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে আদালতও সাক্ষ্যপ্রমাণে ঘটনাটি প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে সাজানো মিথ্যা মামলা বলে নিশ্চিত হয়। এই মর্মে আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন মিথ্যা মামলা দায়েরের অপরাধে একটি মামলার বাদীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষিত হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ