বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

আপিল বিভাগে প্রবেশে ডিজিটাল পাস দেয়া হচ্ছে

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি, বিচারপ্রার্থীদের জন্য গতকাল ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস দেয়া হচ্ছে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিমকোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। কোন বিচারপ্রার্থী প্রবেশ পাস সংগ্রহ ব্যাতিত আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন না। গত ২৪ জানুয়ারি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং গতকাল ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের ‘এন্ট্রি পাস’ মেনু ব্যবহার করে ডিজিটার পাস সংগ্রহ করা যাবে। এছাড়াও বাংলাদেশ সুপ্রিমকোর্টের মূল ভবনের নীচতলায় সোনালী ব্যাংক সুপ্রিমকোর্ট শাখা সংলগ্ন হেল্প ডেস্কে প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডিজিটাল পাস সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল পাসের জন্য জাতীয় পরিচয় পত্রের কপি ও একটি মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ