বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

গাজীপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক বাজার এলাকা হতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৩৫), গ্রেফতার করে র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানায় ২০১৬ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী। মামলার পর ২০১৬ সালে সে আইন শৃঙ্খলা বাহিনী কতৃক গ্রেফতার হয় এবং গ্রেফতারের পর ১১ মাস জেল খেটে জামিনে মুক্তি পায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে বিজ্ঞ আদালত কতৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আব্দুল্লাহ আল মামুন দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

নড়াইলে বন্ধুকে হত্যা: ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আসামি আব্দুল মজিদ গ্রেপ্তার

সর্বশেষ পাওয়া সংবাদ