বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আইন-আদালত

নড়াইলে বন্ধুকে হত্যা: ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সালে নড়াইল জেলার নড়াগাতি এলাকায় বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে নৃশংসভাবে কুপিয়ে রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১৭ বছর যাবৎ পলাতক আসামী শামীম শেখকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মোঃ শামীম শেখকে (৪২) গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন এলাকায় ২০০৫ সালে বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে। সে জানায় ২০০৫ সালে তার বন্ধু ভিকটিম রাজুর সাথে তার জমিজমা এবং উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়ির সীমানা নিয়ে কোনৃদল ও তর্ক বিতর্কের এক পর্যায়ে ভিকটিম রাজু গ্রেফতারকৃত শামীম শেখকে আঘাত করে। পরবর্তীতে ধৃত আসামী শামীম শেখ সুস্থ হয়ে রাজুকে মারার পরিকল্পনা করে এবং কুপিয়ে হত্যা করে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে সে অনুযায়ী সুযোগ খুজতে থাকে। এক পর্যায়ে সুযোগ বোঝে পরিকল্পনা মোতাবেক শামীম শেখ ও তার অপরাপর ৫ জন সহযোগী মিলে তার বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পর নড়াইল জেলার নড়াগাতি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত হত্যা মামলার আসামী শামীম শেখ এবং তার অপরাপর ৬ জন সহযোগীকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তিন মাস পর ধৃত শামীম শেখ জামিনে মুক্তি পায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে বিজ্ঞ আদালত উক্ত মামলার সকল আসামীদেরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত শামীম শেখ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ