বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন সূচকের উত্থানে লেনদেন শেষ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে অভিনন্দন - একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
advertisement
আইন-আদালত

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার রায়ে মারুফ ও স্বাধীন নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার মো. মারুফ (২১) ও স্বাধীন (২০)।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা কাজে বের হয়ে যান। ওই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সন্ধ্যায় কাজে থেকে ফিরে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের শাস্তি দিয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ