রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই
advertisement
আইন-আদালত

নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টে¤^র) রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলার আসামি মাহিয়া মন। এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অপর একটি মামলায়ও তাকে আসামি করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষা চত্ত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রচার ও সরকারবিরোধী কর্যক্রমে লিপ্ত ছিল বলে স্বীকার করেছেন। আজ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ