শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ডোনাল্ড ট্রাম্প নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু
advertisement
আইন-আদালত

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় হাজতের বারান্দা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালানো আসামি আব্দুল মমিন ওরফে বড় গ্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, ছাতিয়ানতলী এলাকার একটি গ্রামে সদর থানা ও বিশেষ শাখার পুলিশ অভিযান চালিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মমিনকে গ্রেপ্তার করে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে হাজতে নেওয়ার পর পুলিশকে ধাক্কা দিয়ে দোতলা থেকে লাফিয়ে পালিয়ে যান আব্দুল মমিন।

তার বিরুদ্ধে একটি হত্যা এবং চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ