বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত আসামি নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি এবং শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির (৩৬)।

এ মামলায় পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের পারভেজের ছেলে মো. পিয়াস হোসেন (৩৪) এবং শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম রাশেদকে (৪২) অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ জুন সেলিম রেজা সুজনকে তার নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যান।

পরে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের সদস্যরা রায়ে অসন্তোষ প্রকাশ করে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ