মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
advertisement
আইন-আদালত

ট্রাইব্যুনালে হাজির মেজর (অব.) মোজাফফর, দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় মেজর (অব.) মোজাফফরকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রডাকশন ওয়ারেন্ট মূলে  মেজর (অব.) মোজাফফরকে হাজিরের পর, চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

সেনা হেফাজতে থাকা মেজর (অব.) মোজাফফরকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

গত ২১ জুলাই চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় গ্রেফতারকৃত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারোর’ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে। আর সেই মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথন ও বিভিন্ন সম্পৃক্ততা পাওয়া যায় মেজর  (অব.) মোজাফফরের।

গত ১৫ জুলাই রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মোজাফফরকে (৭৭) রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করার কথা জানায় ডিবি। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ পাওয়া সংবাদ