মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি কয়েক ঘণ্টাতেই মিলবে কোম্পানির নিবন্ধন, নতুন উদ্যোগ সরকারের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
advertisement
আইন-আদালত

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় তরুণ কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিরাজগঞ্জ পৌর শাখার কমিটিতে নাম থাকাকে কেন্দ্র করে মো. আলভী (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার দিয়ার ধানগড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আলভী সদর উপজেলার দিয়ার ধানগড়া এলাকার জুলহাস হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছাত্রলীগের পৌর শাখার কমিটিতে তাকে সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শনিবার রাতে আলভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আগের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক বছরের জন্য সিরাজগঞ্জ পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে সভাপতি করা হয় মো. সিপন আহসান কাব্যকে এবং সাধারণ সম্পাদক করা হয় আলামিন সরকার হিমেলকে।

সর্বশেষ পাওয়া সংবাদ