মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আইন-আদালত

নিজ মেয়েকে ধর্ষণচেষ্টা: বাবার ১০ বছর কারাদণ্ড

সিরাজগঞ্জে নিজের ৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাবা আক্তার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আক্তার হোসেন সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি মাসুসুর রহমান মাসুদ জানান, গত ১২ এপ্রিল ২০২৫ বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুলমাঠে খেলা করছিল। সে সময় তার বাবা তাকে ডেকে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। প্রতিবেশীরা ঘটনাটি দেখে ফেললে আসামি পালিয়ে যান।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার কয়েক বছর আগে শিশুটির মা-বাবার মধ্যে বিবাহ-বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি তার বাবার সঙ্গে বসবাস করত। ঘটনার পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর থেকে আসামি হাজতে ছিলেন।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ