রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
জানা-অজানা

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পাবেন যেসব সুবিধা

কর্পোরেট সংবাদ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেয়ার কথা রয়েছে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের। এবারের মন্ত্রিসভার ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই।

মন্ত্রীদের জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। মন্ত্রিত্ব পাওয়ার পর কী কী সুবিধা পান তারা, সেটা নিয়েও কৌতূহল অনেক। গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচসহ অন্তত ১৩ ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

বেতন
একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা।

বাড়িভাড়া
দায়িত্বে আসার পর সব মন্ত্রীরাই সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আলাদা বাসা ভাড়া দেয়া হয়। সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের বাসা ভাড়া হিসেবে দেয়া হয় ৮০ হাজার টাকা। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পান ৭০ হাজার টাকা করে। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্যও তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পাবেন।

এলাকার উন্নয়নে বরাদ্দ
নিজ সংসদীয় এলাকার দাতব্য কাজে বছরে ১০ লাখ টাকা দেয়া হয় একজন মন্ত্রীকে। একই কাজে প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ লাখ টাকা। মন্ত্রী চাইলে একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দিতে পারেন আর প্রতিমন্ত্রী দিতে পারেন ৩৫ হাজার টাকা। তবে এই টাকার কোনো নিরীক্ষা হয় না।

আপ্যায়ন ভাতা
মন্ত্রীদের দপ্তরে দেশি-বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে নির্বাচনী এলাকার মানুষও আসেন প্রায়ই। তাদের আপ্যায়নের জন্য মাসে ১০ হাজার টাকা করে পান পূর্ণ মন্ত্রী। এ খাতে প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ হাজার টাকা। এছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে ১০ লাখ টাকা বিমাসুবিধা পাবেন।

চিকিৎসা খরচ
মন্ত্রীত্ব থাকাবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যয়ভার সরকার বহন করে। এ ক্ষেত্রে বলা আছে, চিকিৎসা খরচ সীমাহীন। তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে।

সরকারি গাড়ি
মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন। গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে। এছাড়া সরকারি প্রয়োজনে বিশেষ করে নির্বাচনী এলাকায় ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যেকোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি পাবেন। জ্বালানি বাবদ দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেয়া হয়। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার করে।

বাড়ির সাজসজ্জার খরচ
সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতিবছর পাঁচ লাখ টাকা পান একজন মন্ত্রী। প্রতিমন্ত্রী পান চার লাখ টাকা। এছাড়া তাদের বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় যা আসবে, সরকার পুরোটাই বহন করবে।

মন্ত্রীর ১০ সহায়ক
নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রী একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। প্রতিমন্ত্রী পান একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক। এছাড়া মন্ত্রী এবং প্রতিমন্ত্রী একটি করে মুঠোফোন পাবেন।

চিফ হুইপ ও বিরোধীদলীয় নেতা
চিফ হুইপ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার। তারা প্রায় ক্ষেত্রেই একজন পূর্ণ মন্ত্রীর সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তারা একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পান। এছাড়া বিরোধী দলীয় নেতাকে আটজন পুলিশ সদস্য, দুজন গানম্যান সুবিধা দেয়া হয়। মন্ত্রীদের মতোই গাড়ি-বাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা। হুইপ একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার।

আরও পড়ুন:

মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ গাড়ি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ