মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
জানা-অজানা

বিয়েতে নতুন ফ্যাশন এলইডি লেহেঙ্গা!

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে সবার জীবনেই একটি বিশেষ দিন। তাই এ দিনটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টা কমতি থাকে না কারও। সবাই কিছু না কিছু নতুনত্ব আনতে চান বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে। কিন্তু তাই বলে এলইডি লাইটের লেহেঙ্গা পরতে দেখেছেন কাউকে? শুনতে অদ্ভুত লাগলেও এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের দু-একদিন আগে ছিল মেহেদি অনুষ্ঠান। সেখানেই এলইডি লেহেঙ্গা পরে চমকে দিয়েছেন পাকিস্তানি তরুণী রেহাব মাকসুদ।

অভিনব এই লেহেঙ্গা বানানোর নেপথ্যে অবশ্য ছিলেন তরুণীর তৎকালীন হবু বর ড্যানিয়েল আজম। পেশায় প্রকৌশলী সেই যুবকই তার বাগদত্তাকে উজ্জ্বল আলোয় সাজাতে চেয়েছিলেন। তাই পরিকল্পনা করেন এলইডি লেহেঙ্গার।

মেহেদি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে রেহাব লিখেছেন, এলইডি লেহেঙ্গার পরিকল্পনা করেছেন আমার স্বামী। বিশেষ দিনে আমাকে উজ্জ্বল এবং আলোকিত দেখতে চেয়েছিলেন তিনি। আমাকে বলা হয়েছিল, এমন পোশাক পরলে লোকে মজা করবে। কিন্তু আমি গর্বের সঙ্গেই সেটি পরি। কারণ আমি জানি, কোনো পুরুষই তার স্ত্রীর জন্য় এমন কিছু করেননি।

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে মেহেদি অনুষ্ঠানের একাধিক ভিডিও শেয়ার করেছেন রেহাব। একটি ভিডিওতে দেখা যায়, বর ও কনে অনুষ্ঠানস্থলের দিকে হেঁটে আসছেন। তাদের ঘিরে অতিথিদের ভিড়। আর সবার নজরই ছিল কনের লেহেঙ্গায়। কারণ তাতে জ্বলজ্বল করছিল রঙিন এলইডি লাইট। ওই লেহেঙ্গা পরেই হাসি মুখে ঘোরাফেরা করেন তরুণী।

ভিডিওটি সোশ্য়াল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তাতে এলইডি লেহেঙ্গার নকশার প্রশংসার সঙ্গে এসেছে মজাদার প্রতিক্রিয়াও।

একজন মজা করে বলেছেন, সাবধান, স্বামীর বৈদ্যুতিক শক লাগতে পারে! আরেকজন লিখেছেন, বিশ্বের যেকোনো কিছুর চেয়ে সেরা এই লেহেঙ্গা।

তৃতীয় একজন তরুণীকে কটাক্ষ করে লিখেছেন, লেহেঙ্গায় লাইট! আপনি কি তিন বছরের বাচ্চা নাকি?

অবশ্য কনের প্রতি ভালোবাসায় বরের এমন লেহেঙ্গা তৈরির প্রচেষ্টাকে সাধুবাদও জানিয়েছেন অনেকে। সূত্র: এই সময়

সর্বশেষ পাওয়া সংবাদ